বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন ঘিরে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন ঘিরে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নির্মিত একটি তোরণ অপসারণ করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় ও জেলা স্টেডিয়ামের সামনের সড়কে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণটি ভেঙে ফেলা হয়।

ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় ও জেলা স্টেডিয়ামের সামনের সড়ক
এলাকায় একটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেটি অপসারণ করেছি।

তোরণটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নির্মাণ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার তিনি চাঁপাইনবাবগঞ্জ সফরে আসবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, উনার সফর ও নির্বাচনি জনসভা উপলক্ষ্যে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষ্যে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, আমিরে জামায়াতের প্রোগ্রামের তোরণ এভাবে ভেঙে ফেলা ঠিক হয়নি। সারাদেশেই উনি সফর করছেন এবং সব জায়গায় এমন তোরণ নির্মাণ করা হচ্ছে। সেগুলো থাকতে পারলে আমাদের এখানে কেন থাকতে পারবে না। এরপরও তোরণটি এভাবে ভেঙে ফেলার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন



প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর