বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ এএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

খাগড়াছড়ির গুইমারার বাইল্যাছড়ি এলাকায় শান্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের নিচে চাপা পরে মোটরসাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা (২৫) নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক গুইমারা উপ‌জেলার পঙ্খীমুড়া এলাকার কারবারী কৃপাচার্য ত্রিপুরার ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্টো-ব ১৪-৫৯৮৩) শান্তি পরিবহন ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শান্তি পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। আহত হয়েছে চাঁন ত্রিপুরা (২৭)। সে খাগড়াছ‌ড়ির ভাইবোনছড়া মাস্টারপাড়া এলাকার ম‌নহরী ত্রিপুরার ছে‌লে। এ ঘটনায় শান্তি পরিবহনের চালক ও হেলপার পলাতক রয়েছে।


বিজ্ঞাপন


দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী বলেন, শান্তি পরিবহন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যাক্তি আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোটরসাইকেল চালক সেখানেই মারা যায়। আরও এক ব্যক্তি বর্তমানে মাটিরাঙা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার ফা‌রিয়া আহ‌ম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর এক ব্যাক্তির চিকিৎসা চলছে। বর্তমানে সে শঙ্কামুক্ত।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর