শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভায়াগ্রা ট্যাবলেট ও ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, সকালে উথলী বিওপির হাবিলদার ইছাববর আলীর নেতৃত্বে মনোহরপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে মাধবখালী বিওপির নায়েক মাসুদ কবিরের নেতৃত্বে মাধবখালী গ্রামের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে বেলা ১১টায় বেনীপুর বিওপির সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নবদূঘাপুর গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ (Wincerex ও Eskuf) উদ্ধার করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর