রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামালপুরে বিএনপির নির্বাচনি প্রচারে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

জামালপুরে বিএনপির নির্বাচনি প্রচারে সাংবাদিক হত্যার আসামি আ.লীগ নেতা!

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মামলায় অভিযুক্ত এক স্থানীয় নেতা বিএনপির পক্ষে ভোট চাওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও সামাজিক মাধ্যমে উত্তেজনা তৈরি হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক (বহিষ্কৃত) চেয়ারম্যান সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে একটি কেন্দ্রের কাছে গিয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান বাবু বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি। এরমধ্যে একটি হত্যা ও একটি নাশকতা মামলা উল্লেখযোগ্য। এসব মামলায় আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি। বিশেষ করে, ৭১ টিভির প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি। প্রকাশ্যে রাস্তায় সাংবাদিক নাদিমের ওপর হামলা হলে সে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

picture

বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নেতা রাশেদুল ইসলাম রাশেদী ফেসবুকে লিখেছেন, “১২ তারিখে জনগণ ভোটের মাধ্যমেই বিএনপিকে লাল কার্ড দেখাবে।”
মেরুরচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “হত্যা মামলার এজাহারভুক্ত ব্যক্তি কীভাবে প্রকাশ্যে প্রচারণা চালান? এ নিয়ে প্রশাসনের নজর দেওয়া ও আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

বকশীগঞ্জ উপজেলা পরিষদ গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন ফেসবুকে প্রশ্ন তোলেন, “হত্যা ও নাশকতার মামলার আসামি কীভাবে প্রকাশ্যে ভোট প্রার্থনা করছেন প্রশাসনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।”


বিজ্ঞাপন


picture

এ ছাড়াও জামায়াতে ইসলামীর কিছু নেতা অভিযোগ করেছেন যে, বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের ‘আশ্রয়-প্রশ্রয়ে’ এই বিতর্কিত ব্যক্তিরা মাঠে সক্রিয়। সামাজিক মাধ্যমে প্রচারিত আরেকটি ভিডিওতে প্রার্থী মিল্লাতকে উদ্ধৃত করে বলা হচ্ছে, তিনি আওয়ামী লীগের সমর্থকদের তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই ভিডিওর সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা হচ্ছে এবং প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাহমুদুল হাসান বাবু ছাত্রলীগের সাথে ছাত্ররাজনীতি দিয়ে শুরু করে পরবর্তীতে যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন। তিনি পতিত আওয়ামী লীগের সাধুরপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর