বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

আমরা সকলেই জানি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

আমরা সকলেই জানি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বুধবার দুপুরে পিরোজপুরের হোটেল ‘নায়োরী’তে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবারের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. শামীম হামিদী: পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত এনসিপি প্রার্থী; মো. জহিরুল হক: জেলা জামায়াতের সেক্রেটারি; ইসহাক আলী খান: পৌর আমীর; নাসির উদ্দিন ওসমানী: খেলাফত মজলিশের জেলা সভাপতিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর