শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

জামায়াতের ডিজিটাল নির্বাচনী প্রচারণার গাড়ি বগুড়ায়

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

জামায়াতের ডিজিটাল নির্বাচনী প্রচারণার গাড়ি বগুড়ায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ি বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বগুড়ায় এসে পৌঁছেছে।

সকাল ১১টায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সুসজ্জিত গাড়িটি বগুড়া শহরের সাতমাথায় এসে পৌঁছালে উৎসুক জনতার ভিড় জমে। বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গাড়িতে চড়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণসংযোগ করেন। এ সময় ডিজিটাল প্রচারণার গাড়িটি দেখতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। শত শত মানুষ গাড়িটি ঘিরে স্লোগান দিতে থাকেন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল হাত নেড়ে উপস্থিত জনগণের অভিবাদনের জবাব দেন।


বিজ্ঞাপন


উপস্থিত জনতার উদ্দেশে আবিদুর রহমান সোহেল বলেন, ‘সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার ঢেউ লেগেছে বগুড়াতেও। বগুড়ার মানুষ বছরের পর বছর একটি নির্দিষ্ট দলকে ভোট দিয়ে বিনিময়ে অবহেলা আর বঞ্চনা ছাড়া কিছুই পায়নি। তারা এখন পরিবর্তন চায়। শহর থেকে গ্রাম সবখানে পরিবর্তনের আওয়াজ উঠেছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী নতুন ইতিহাস রচনা করবে।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রচারণা শেষে ডিজিটাল প্রচারণার গাড়িটি উত্তরাঞ্চলের অন্যান্য জেলার উদ্দেশ্যে যাত্রা করে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর