যশোরের শার্শায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আব্দুল কাদের (৪২), জাকির হোসেন (৪৫) নামে দুই মাটিকাটা শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত কাদের বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে ও জাকির আব্দুল বারিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে কোদাল দিয়ে বাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খনন করছিলেন ২ শ্রমিক। গর্তে আগে থেকে পুঁতে রাখা বোমায় কোদালের আঘাত লাগলে বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন।
জাকির ও কাদের নামে দুই শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরও অবনতি হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
বিজ্ঞাপন
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল প্রদর্শন করেছেন। কারা এ বোমা ওখানে পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।
প্রতিনিধি/এসএস

