বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এবি পার্টির মঞ্জুর অভিযোগে ফেনীতে জরিমানার টাকা ফেরতের আদেশ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

এবি পার্টির মঞ্জুর অভিযোগে ফেনীতে জরিমানার টাকা ফেরতের আদেশ

ফেনী-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আপিলের পর এসিল্যান্ডের জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এডিএম। ফেনী সদর উপজেলা সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বিরুদ্ধে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। 

মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ, ৩১ জানুয়ারি ফেনীতে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি প্রচারণার জন্য ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যারাভ্যান আটক করে নির্বাচনি কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ২০ হাজার টাকা জরিমানাও করে এসিল্যান্ড। নির্বাচনি প্রচারণায় দেশজুড়ে ক্যারাভ্যান ব্যবহার হলেও শুধুমাত্র ফেনীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসিল্যান্ড ঈগল প্রতীকের জরিমানা করেছেন বলে দাবি করেন এবি পার্টির মঞ্জু।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী দোলনকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ

সোমবার এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিকদের অবহিত করেন। রাতেই বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার আদালতে উপস্থাপন হলে বিচার বিশ্লেষণ শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। 

এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব সম্পাদক ফজলুল হক বলেন, জরিমানার অর্থ ফেরত পেতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হয়েছিল। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি করেন। শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরত দিতে তিনি আদেশ দিয়েছেন। ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার থেকে তা প্রার্থী সংগ্রহ করতে পারবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর