বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় মৎস্য ঘেরের পাশ থেকে পরিত্যক্ত রিভলভার উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় মৎস্য ঘেরের পাশ থেকে পরিত্যক্ত রিভলভার উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে একটি মৎস্যঘেরের পাশ থেকে একটি পরিত্যক্ত রিভলভার উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকচরা নেবাখালি চৌরাস্তা মোড়সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার একটি দল বিকেল ২টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে। এর কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে নেবাখালি চৌরাস্তা থেকে কয়েক’শ মিটার দূরে একটি মাছের ঘেরের পাশে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় রিভলভারটি পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ডিএসবি দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত রিভলভার উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর