বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

টাঙ্গাইল-৪: লতিফ সিদ্দিকী বিরুদ্ধে জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

T

টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। পক্ষান্তরে একজন ওয়ারেন্টভুক্ত আসামি কিভাবে নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে তা নিয়ে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌর শহরের বটতলাস্থ টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, কোনো মামলা না থাকলেও পুলিশ রাতের আঁধারে জাতীয় পার্টির নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে। অথচ এ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর (হাঁস প্রতীক) নামে একটি মামলায় কোর্টের ওয়ারেন্ট জারি থাকলেও তিনি অবাধে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নামে ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে ময়মনসিংহের কোর্টে দুদকের দায়েরকৃত একটি মামলার নথি প্রদর্শন করেন।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, এবারের নির্বাচনে কালিহাতীতে লাঙল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে জাতীয় পার্টির লাঙল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করেন। 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর সঙ্গে উপস্থিত ছিলেন— কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব মো. এখলাছ মন্ডল, সহসভাপতি জুলহাস উদ্দিন, আজিজুল হক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি ফজল মোল্যা প্রমুখ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর