বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

bnp

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার নাককাটি তলা এলাকায় নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।


বিজ্ঞাপন


এ সময় জামায়াতের সমালোচনা করে সাবেক এমপি শাহজাহান মিঞা বলেন, ‘বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের ক্রেডিট নয়। জামায়াতের নানারকম অবান্তর ইসলামবিরোধী কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণেই তারা ফিরে আসছে। তাদের আমি অভিনন্দন জানায়। আল্লাহর ইচ্ছাতে আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই।

2

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। পাশাপাশি কুটির শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

ধাইনগর ইউনিয়ন নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর