বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।


বিজ্ঞাপন


আতাহার শাকিল বলেন, নির্বাচনি প্রচারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহারে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাসে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর