শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

জয়পুরহাট জেলা আ.লীগের সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাট জেলা আ.লীগের সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার

জয়পুরহাট জেলা আওয়ামীগের কৃষি বিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে কালাই পৌর শহরের কৃষি ব্যাংকপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আটক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।  

গোয়েন্দা পুলিশের ওসি জানান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের বিরুদ্ধে জয়পুরহাট শহরের একটি নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে কালাই পৌর শহরের থানাপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর