রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনাজপুরে সাত দফা দাবি ও মব, সন্ত্রাসী, বিএসসি ডিগ্রিধারী কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ ও আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের পলিটেকনিক মোড়ে সড়ক অবরোধ করে তারা। ছাত্র আন্দোলনের ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।


বিজ্ঞাপন


এসময় মিছিলে আন্দোলনকারীরা তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, জীবন দেবো তবুও দশম দেবো না, অটোাস মেধাবী আর কতকাল জ্বালাবি, ১৩ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার, ইত্যাদি নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো : প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে, প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী সব প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২৫ নির্ধারণ করা। পলিটেকনিক ও পলিটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা। সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ : অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমানদ ঘোষণা করা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর