রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঈগল প্রতীকের সমর্থনে ফেনীতে ম্যারাথনে অংশ নিলো ৪ শতাধিক তরুণ-তরুণী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

ঈগল প্রতীকের সমর্থনে ফেনীতে ম্যারাথনে অংশ নিলো ৪ শতাধিক তরুণ-তরুণী

ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর উদ্যোগে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়েছে ৪ শতাধিক করুণ-তরুণী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগীরা ফেনীর ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি ফেনী-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


বিজ্ঞাপন


a30db6cc-1274-46a6-9afa-758e8c912f53

বক্তব্যকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, তরুণরা জেগে থাকা মানে হলো দেশ জেগে থাকা। আমরা যে কর্মসূচি দিয়েছি, এ রান উইথ ঈগল মানে হলো বাংলাদেশ। এ রান উইথ ঈগল মানে হলো শহীদ ওসমান হাদি, এ রান উইথ ঈগল মানে হলো শহীদ আবু সাইদ। তরুণরা এ বাংলাদেশকে বাঁচিয়েছে। আর এ তরুণরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে।

7be81f0e-2b17-47d6-a39a-43696b97aad8

আরও পড়ুন

জয়পুরহাট ১ আসনে ধানের শীষের নির্বাচনি গণমিছিলে মানুষের ঢল

ঐক্যবদ্ধ বাংলাদেশের আয়োজনে ফেনী পাইলট মাঠে প্রধান অতিথি থেকে ম্যারাথন ‘রান উইথ ঈগলের’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জোটর প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শেষে ৮ জন নারীসহ ৩৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

35a2dbe3-52e0-4595-8d00-103249ba13b2

এ সময় জামায়াতের ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্য সচিব মু. ফজলুল হক, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, এনসিপির সংগঠক আজিজুর রহমান, ছাত্র শিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর