রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় শেগো বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সিহাব মিয়া (১৩) ও শৌরভ মিয়া (১৫) আহত হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের তরফ বাজিত মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শেগো বেগম জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের মৃত্যু দিলু মিয়ার স্ত্রী। আহত সিহাব মিয়া ও শৌরভ মিয়া একই ইউনিয়নের হামিন্দপুর গ্রামের রানা মিয়ার ছেলে।

আরও পড়ুন

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর থেকে সিহাব মিয়া ও শৌরভ মিয়া মোটরসাইকেলযোগে হামিন্দপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন পৌঁছায়। এসময় শেগো বেগম হঠাৎ রাস্তা পার হতেই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। একইসঙ্গে সিহাব ও শৌরভও আহত হয়। তখন তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শেগো বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের অফিসিয়াল মোবাইলফোনে কল দেওয়া হয় কিন্তু ফোনটি ধরেননি তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর