শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারসংলগ্ন ধনু নদীর পাড় দখল করে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ওই স্থাপনাটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক কারাবার ও পতিতাবৃত্তি চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয় এবং দখল করা জমি উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।


বিজ্ঞাপন


প্রশাসন সূত্রে জানা গেছে, দখল করা জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি। অবৈধভাবে স্থাপনা নির্মাণের পাশাপাশি সেখানে সমাজবিরোধী কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, সরকারি জমি দখল ও নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ স্থাপনার কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছিল। উচ্ছেদের ফলে এলাকাটি এখন নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর