শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন
৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ।

জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তব্য দেন- পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-পরিচালক (জ.প্র.) গাজী আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক (অ.হি.) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মো. আতিয়ার রহমান, কর্মচারী সমিতির সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সুমন ও আবু সালেহ শিকদার। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখা প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

গাজীপুরে রেলপথ অবরোধ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনও বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর