শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘ভোটাররা যেন ভয়হীনভাবে ভোট দিতে পারেন, বিজিবি সেটি নিশ্চিত করবে’

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

‘ভোটাররা যেন ভয়হীনভাবে ভোটা দিতে পারেন, বিজিবি সেটি নিশ্চিত করবে’
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি জেলা ১৯ এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ১১ প্লাটুনসহ ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া ৮টি অস্থায়ী বেইজ ক্যাম্প এবং বাঘাইছড়ি উপজেলায় ৬টি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করা হচ্ছে। 

সোমবার (২ জানুয়ারি) খাগড়াছড়ি সেক্টর (৩২ বিজিবি) প্রশিক্ষণ ছাউনিতে এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম বিষয়টি জানিয়েছেন।


বিজ্ঞাপন


ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, এই নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামাদিসহ বিভিন্ন ধরনের রায়োট কন্ট্রোল সামগ্রী এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করবে যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। 

68552c76-e12f-4973-ac08-37ca4dc6ef13

আরও পড়ুন

হাতিয়ায় নির্বাচনি নিরাপত্তা পর্যবেক্ষণে সহকারী নৌ-প্রধান

তিনি বলেন, নির্বাচনি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর দফতরে এবং ব্যাটালিয়ন সমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং কোর্স হিসেবে টহল পরিচালনা করবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবে, যাতে কোনো মহল নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। 


বিজ্ঞাপন


60180804-e3cc-46a0-a011-d3e3c800396d

সেক্টর কমান্ডার বলেন, ভোটাররা যাতে ভয়হীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, বিজিবি সেই নিরাপত্তা নিশ্চিত করবে।

এসময় ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সহকারী পরিচালন মো. ইউনুস আলি উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর