বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মা-বাবার চোখের সামনে তাদের দুইটি মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কি হতে পারে? শুধু তাদের বাবা বিএনপি করে। এজন্য তাদের ঘরের চারপাশে গানপাউডার অথবা পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। যারা আগুন দিয়েছে তারা অমানুষ ও নিকৃষ্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ্যানি তার সংসদীয় আসন লক্ষ্মীপুর-৩ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামে বিএনপি নেতা বেলাল চৌধুরী বাড়িতে এ্যানির নির্বাচনি উঠান বৈঠকে এ কথাগুলো বলেন।
বিজ্ঞাপন

এ্যানি চৌধুরি আরও বলেন, কথায় আছে চোরের ৭ দিন আর গৃহস্থের একদিন। যারাই করছে তারা ধরা খেয়ে যাবে। তারা মনে করছে, বিএনপির রাজনীতি ও বেল্লালের রাজনীতি বাধা হয়ে দাঁড়াবে। যারা এ অপরাধ অন্যায়ের সঙ্গে জড়িতদের ১২ তারিখের পর তন্নতন্ন করে খুঁজে বের করতে হবে।
এখন আবার অনেকেই আসে বেল্লালের ঘর করে দিতে। মায়া দেখাতে আসে। আমাদের তারেক রহমান আছে। আমরা আছি বেল্লালের পাশে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৫ সালের, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে তার ছোট মেয়ে আয়েশা আক্তার সানজু (৮) মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মারা যায় বড় মেয়ে স্মৃতি আক্তার (১৭)।
প্রতিনিধি/এসএস

