বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা–ভাঙচুর

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা–ভাঙচুর

ভোলা শহরে বেসরকারি ক্লিনিক হাবিব মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ ফাবিয়া আক্তার (২০) নামের এক প্রসূতির মৃত্যু। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকটিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাবিব মেডিকেল সেন্টারে ওই প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মৃত ফাবিয়া আক্তার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাহিদ হোসেনের স্ত্রী। তার স্বামী ঢাকায় রাজমিস্ত্রি কাজ করেন।

পরিবার জানায়, সোমবার সকালে ফাবিয়ার প্রসব ব্যথা দেখা দিলে তাকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশে ফাবিয়ার শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এরপরই ফাবিয়ার অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময় পর তার মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় ফাবিয়ার মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাবিব মেডিকেলে হামলা ও ভাঙচুর চালায়।

আরও পড়ুন

গাজীপুরে রেলপথ অবরোধ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

স্বজনদের দাবি, হাবিব মেডিকেলে ভুল ইনজেকশন পুশ করায় ফাবিয়ার মৃত্যু হয়েছে। তারা ক্লিনিকটি বন্ধসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে খবর পেয়ে নৌবাহিনী–পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


বিজ্ঞাপন


এদিকে, স্ত্রী ও গর্ভের সন্তানকে হারিয়ে অঝোরে কাঁদছেন স্বামী নাহিদ। স্ত্রী সন্তানকে হারিয়ে শোকে বার বার মূর্ছা যাচ্ছেন তিনি।

এ বিষয়ে হাবিব মেডিকেল সেন্টারের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ক্লিনিকটি নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর