শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় নৌকাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

শেয়ার করুন:

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় নৌকাসহ গ্রেফতার ৩

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে এক নৌকাসহ তিন জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন— খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫), একই উপজেলার দশালিয়া গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনুর মোল্লা (৪৫)।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের জলঘাটা খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

 


বিজ্ঞাপন


বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে তিন জেলেকে নৌকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সোমবার দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর