সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
আটক মনজুরুল আলম।

আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। সোমবার দুপুরে একজন ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে বিচার দিলে তাকে আটক করে।

আরও পড়ুন

মেয়াদোত্তীর্ণ বন দিয়ে স্যান্ডউইচ তৈরি, সুইট গ্রিনকে জরিমানা

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি।


বিজ্ঞাপন


মাকসুদা বেগম নামে এক ভুক্তভোগী জানান, একটি চেক জালিয়াতি মামলার জন্য প্রতি হাজিরায় তিনি ৫ থেকে ৭ হাজার টাকা নিয়েছেন এ নিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন।

জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটককৃত আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর