সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘ইসি নিরপেক্ষ থাকলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয়লাভ করতাম’

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

‘নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম’
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত। তাহলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো অতিথি পাখি ও ঋণখেলাপিদের ভোট দেবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে, ইনসাফের লড়াই। আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই। আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই। আমাদের লড়াই মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে। আর বিজয় অর্জনের জন্য শাপলা কলিকে ভোট দিতে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর