গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুই আরোহী।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে।
বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, এক মোটর সাইকেলে করে লব বাড়ৈসহ তিনজন জলিরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রলির পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত হন এবং অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হন। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

