সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ এএম

শেয়ার করুন:

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুন পাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও, সুজাতপুর সমূহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর