বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়া হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা এর বিরোধিতা করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধনের ডাক দেওয়া হয়। এর আগে গত শুক্রবার তারা গাজীপুরের শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়া শনিবার বিকেলে তারা ঢাকা ময়মনসিংহ রেলপথে ব্লকেড করেন।

ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। বিতর্কিত কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর