মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নেশার টাকা না পেয়ে মাকে খুন

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

নেশার টাকা না পেয়ে মাকে খুন

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেছে এক ছেলে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তার ছেলের নাম মো. সুমন। পরে স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন মাদকাসক্ত। রাতে নেশা করার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেন। কিন্তু তার মা টাকা দিতে রাজি না হলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান। পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যান। পরে নিহত সোহাগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

আরএমপির চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর