বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস আব্দুল মালেক আর নেই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস আব্দুল মালেক আর নেই

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল মালেক (রহ:) (সর্বমহলের শ্রদ্ধাভাজন ‘বাবা হুজুর’ নামে পরিচিত) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম হুজুর দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গন এক প্রাজ্ঞ আলেম, আদর্শ শিক্ষক ও অভিভাবকসুলভ মহান ব্যক্তিত্বকে হারাল।

শিক্ষাদান, দাওয়াত ও তারবিয়াতে তাঁর অবদান ছিল অনন্যা। ইলম, আমল ও নৈতিকতার আলো দিয়ে তিনি যুগের পর যুগ অসংখ্য ছাত্র ও ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে গেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর