বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

বগুড়ায় বাসের যাত্রীর থেকে দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় বাসের যাত্রীর থেকে দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার

বগুড়ায় যাত্রীবাহী বাস দেড় হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার(৩১ জানুয়ারি) রাতে বগুড়া-রংপুর মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা থেকে রংপুরগামী বাস তল্লাশি করে রহিম মিয়া (৪০) নামের একজন যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

বাসযাত্রী রহিম মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

জিললুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ৯টার দিকে ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসযাত্রী রহিম মিয়া মকে আটক করে তার দেহ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে শাজাহানপুর থানায় হন্তান্তর করে মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর