বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

৪ ফেব্রুয়ারি বরিশাল যাবেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

tarek rahman bnp
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


জিয়া উদ্দিন সিকদার বলেন, ২০ বছর পর তারেক রহমান বরিশাল আসবেন- এমন খবরে দক্ষিণাঞ্চলবাসী উন্মুখ হয়ে আছে। কিন্তু তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তাই সিডিউল রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ায় দুই বার তারিখ পরিবর্তন হয়েছে। এবার নির্ধারিত দিনেই বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বরিশালের বেলসপার্কে তারেক রহমানের জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছে বিকল্প পথে বরিশাল ত্যাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রসঙ্গত, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরের কথা ছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর