রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

কুয়াকাটায় বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

কুয়াকাটায় বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় জামায়াত নেতৃত্বাধীন জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত ৩ কর্মীর মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসানের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আহতদের অভিযোগ, দুপুর বারোটার দিকে খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের সমর্থক হিসেবে নতুনপাড়া গ্রামে লিফলেট বিতরণ ও ভোট চাইতে নামেন তারা। এ সময় ধানের শীষের সমর্থক জাফর, দেলোয়ার, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি সমর্থকেরা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, হামলা নিয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর