শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতার সামিউল হক অনিক।

হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি সামিউল হক অনিককে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রীকে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার হওয়া অনিক জেলার মাধবপুর উপজেলার মোহনপুর ধর্মঘর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে স্কুলছাত্রী অপহরণ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামি সামিউল হক অনিককে গ্রেফতার হয়। উদ্ধার হয় অপহৃত স্কুলছাত্রী। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামি ও উদ্ধার করা স্কুলছাত্রীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

জামালপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

ঘটনার বিবরণে জানা যায়, স্কুলছাত্রী মাধবপুরে ইসলামাবাদ এলাকার বাসিন্দা ও জগদীশপুর জে সি হাইস্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। সামিউল হক অনিক স্কুলছাত্রীর পাশের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছে। সে বিভিন্ন সময় স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। স্কুলছাত্রীর বাবা বিষয়টি জানতে পেরে বাধা প্রদান করলে এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে অপহরণ করার হুমকি দেয়।

১৮ জানুয়ারি স্কুলে গিয়ে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে স্কুলছাত্রীকে পায়নি। পরবর্তীতে লোকমুখে জানা যায়, স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পৌঁছা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অনিক তার সঙ্গীদের সহযোগিতায় স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ২৭ জানুয়ারি তার বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর