শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রেজাল্ট না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন: রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

রেজাল্ট না আসা পর্যন্ত কেন্দ্র পাহাড়া দিবেন: রুমিন ফারহানা

১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ রেজাল্ট না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন কোনো শেয়াল চুরি করতে না পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, আমি আমার ওয়াদা রক্ষা করি। আমার নির্বাচনি এলাকা কীভাবে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায়, আমি তা করে দেখাবো ইনশাল্লাহ। স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও মন্দিরসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মান কীভাবে উন্নয়ন করা যায়, সেই ব্যবস্থা করব।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যায় না, ডাক্তার থাকেন না, অনেক সময় মেশিন নষ্ট থাকে। প্রাইভেট হাসপাতালে আমাদের মা-বোনদের পাঁচ টাকার চিকিৎসা পাঁচ হাজার টাকা দিয়ে করতে হয়। আমি চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমার কোনো দোষ হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমার ভুল–ত্রুটি আপন করে নেবেন।


বিজ্ঞাপন


ফারহানা বলেন, আজ আমি আপনাদের দরজায় এসেছি। আমার মার্কা ‘হাঁস’। আপনারা হাঁস মার্কায় ভোট দিয়ে আমার পাশে থাকবেন।

এ সময় কর্মী-সমর্থক, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর