বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘আমাকে ভোট দিলে আপনাদের বিয়ের ব্যবস্থা করব’

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

‘আমাকে ভোট দিলে আপনাদের বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচনী মাঠে যখন বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারেই ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। উন্নয়ন কিংবা সংস্কারের প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ের উপহার’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি এক অভিনব অনুরোধ পাচ্ছেন।

তিনি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন— আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। তাদের উদ্দেশ্যে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন। আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

শুধু তরুণরাই নন, বয়সের কোনো সীমা রাখেননি এই প্রার্থী। গণসংযোগকালে দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচিদের কাছেও তিনি মজার ছলে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন বলে জানান।

আশা মণির এই ব্যতিক্রমী বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে তৈরি হয়েছে হাস্যরসের জোয়ার।  

জয়দেব নাথ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড— আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ভিন্নধর্মী ও রসাত্মক বক্তব্য নির্বাচনী মাঠে ভোটারদের মনোযোগ কাড়লেও বাস্তব রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর