শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘ভুলবশত’ হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ‘ভুলবশত’ হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


মুক্তি পাওয়া আসামিরা হলেন- আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তাঁরা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে জামিন ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই তিন আসামি। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।

ঘটনার পর প্রাথমিকভাবে দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।


বিজ্ঞাপন


ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ভুল করে জামিননামা ভেবে তিন আসামিকে মুক্তি দেওয়া হয়। ডেপুটি জেলার অসতর্ক অবস্থায় এ ভুল করেছেন বলে জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্তে যে বা যেসব কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর