বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুন বলেছেন, মাদক দেহের জন্য ক্ষতিকর, আর জামায়াতে ইসলামী ইসলামের জন্য ক্ষতিকর।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শেরপুর জামায়াত নেতা নিহত প্রসঙ্গে হারুন বলেন, জামায়াত গুজব ছড়াচ্ছে। মহান আল্লাহ কুরআনে গুজব ছড়াতে নিষেধ করেছেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চাঁপাইনবাবগঞ্জে আমন্ত্রণ জানান।
প্রতিনিধি/একেবি

