শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘মামুন এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) নামক বাসটি উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের মাঝে থাকা একটি বালুর ঢিবির সামনে হঠাৎ বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা চালকের অসতর্কতা (ঘুম) জনিত কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষ হওয়ার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর