বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বারহাট্টায় অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

বারহাট্টায় অতিরিক্ত দামে সার বিক্রি, দুই  ডিলারকে জরিমানা
নেত্রকোনার বারহাট্টায় সারের গুদাম পরিদর্শন করছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। ছবি- ঢাকা মেইল

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সার অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

ডিলারি প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার আসমা ইউনিয়নের নূর মেহেদী এন্টারপ্রাইজ ও বাউসী ইউনিয়নের নিটোল এন্টারপ্রাইজ।

অভিযানকালে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার সদর, আসমা, সাহতা ও বাউসী ইউনিয়নের বিভিন্ন সার গুদাম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

এসময় রেজিস্ট্রার সংরক্ষণ, নির্ধারিত মূল্যে সার বিক্রি ও রশিদ সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়াদি যাচাই করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বোরো মৌসুমে বারহাট্টা উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন ডিলাররা। এসব বিষয়ে স্থানীয় কৃষি অফিসে অভিযোগ জানিয়েও কোন সুফল পাচ্ছিলেন না কৃষকরা। অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযান পরিচালনা করে প্রশাসন।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

সারের গুদাম পরিদর্শন করছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর