বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ঘুষি দিয়ে সাংবাদিকের মাথা ফাটালেন জাপা নেতা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

ঘুষি দিয়ে সাংবাদিকের মাথা ফাটালেন জাপা নেতা
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় মারামারির ছবি তোলায় ঘুষি দিয়ে সাংবাদিকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দুলাল হোসেন নামে জাতীয় পার্টির এক নেতার বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা জাতীয় পার্টি অফিসে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


প্রতক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর ওপর আক্রমণ করে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত দুলাল হোসেন। এ সময় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকন্ঠ পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন ছবি তুলতে গেলে অভিযুক্ত দুলাল হোসেন তার মাথায় ঘুষি মারেন। এতে মাথা ফেটে ঘটমাস্থলেই গুরুতর অসুস্থ হন সুমন। নেতাকর্মী ও অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার বিষয়ে সাংবাদিক রাশেদুজ্জামান সুমন বলেন, হঠাৎ অনুষ্ঠানে মারামারি শুরু হয়। আমি ছবি তুলতে যাই তখন দুলাল হোসেন আমার ওপর আক্রমণ করেন। জোরে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন তিনি। 

ঘটনাস্থলে থাকা জলঢাকা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স জানান, সম্প্রতি জলঢাকা উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে অভিযুক্ত দুলাল হোসেন উপজেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। সেই আক্ষেপে সাইদার রহমানের ওপর হামলা চালিয়েছেন। এতে ছবি তুলতে গেলে সাংবাদিক সুমনের ওপরও হামলা চালান তিনি। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত দুলাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


সাংবাদিকের ওপর হামলা ও মারামারির বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ বলেন, অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা লজ্জিত। সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ বিষয়ে দলীয়ভাবে দেখা হবে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, ঘটনার কথা শুনেছি। তবে থানায় এখনও অভিযোগ আসেনি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর