বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

মধ্যরাতে বরিশালের ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে বরিশালের ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


রোববার ( ২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশাল সদর দফতর।

তারা জানায়, শায়েস্তাবাদ বাজারের খালপাড় লাগোয়া এক চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে আগুনে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী আরও সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক সিকার জানান, খবর পেয়ে চারটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আটটি দোকানের মধ্যে মুদি, খাবারের হোটেল রয়েছে। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর