শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরল বিএনপি

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরল বিএনপি
নোয়াখালীতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে ‘জন-জিজ্ঞাসা ও আলাপ’ শীর্ষক মতবিনিময় সভা করে বিএনপি। ছবি: ঢাকা মেইল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাধারণ মানুষের মতামত গ্রহণ এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে ‘জন-জিজ্ঞাসা ও আলাপ’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার দুপুরে অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি ছিলেন  জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।


বিজ্ঞাপন


সভায় বক্তারা একটি আধুনিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের সুনির্দিষ্ট বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

আধুনিক বাংলাদেশ ও অর্থনৈতিক মুক্তি: অনুষ্ঠানে প্রদর্শিত ব্যানারে বিএনপির আগামী দিনের রাষ্ট্র পরিচালনার প্রধান প্রধান দিকগুলো ফুটে উঠেছে। বিশেষ করে ‘বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়। 

এর মধ্যে লার্নিং ইউথ হ্যাপিনেস, ওয়ান টিচার ওয়ান ল্যাব এবং সবার জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি।

পারিবারিক সুরক্ষা (ফ্যামিলি কার্ড) স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বিশেষ 'ফ্যামিলি কার্ড' প্রবর্তনের কথা জানানো হয়। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে আর্থিক ও খাদ্য নিরাপত্তার আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য ও জননিরাপত্তা সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে দলের কঠোর অবস্থানের কথা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা বলেন, কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই তাদের মূল লক্ষ্য। এজন্যই 'জন-জিজ্ঞাসা'র মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ এবং প্রত্যাশার কথা সরাসরি শোনা হচ্ছে।

এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, এডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, এডভোকেট মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। 

প্রতিনিধি/ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর