মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে বসতবাড়ির পাশে ধানি জমিতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে বসতবাড়ির পাশে ধানি জমিতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ির পাশে ধানি জমিতে পরিত্যক্ত একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এক বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া যায়। এরপরে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদকে জানালে তিনি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ রেড ফ্ল্যাগ (লাল পতাকা) লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

f282703e-ba0c-4dd5-a194-2289e9039117

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।

আরও পড়ুন

১৩শ বোতল ভারতীয় মদসহ আটক ৩

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর