বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে আটক ৩৫, বিপুল মাদক জব্দ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে আটক ৩৫, বিপুল মাদক জব্দ

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী গঠিত টাস্কফোর্স। এসময় সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাত থেকে শুরু হওয়া অভিযান টানা ৮ ঘণ্টা পর শেষ হয়। পরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন

ফরিদপুরে ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযানে পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার টঙ্গীর মাজারবস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়।

616769190_2015561879021366_2522417987600658265_n

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর