রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

একটি দল টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে: তারেক রহমান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

একটি দল টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে: তারেক রহমান
তারেক রহমান। 

একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের আগেই বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।


বিজ্ঞাপন


একটি নির্দিষ্ট দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি নম্বর ও নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে? অথচ তারা বিকাশ নম্বর ও ফোন নম্বর নিয়ে টাকা পাঠাচ্ছে; ইতোমধ্যে অনেকে হাতেনাতে ধরাও পড়েছে। নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ দিয়ে প্রভাবিত করে এবং অসততার আশ্রয় নেয়, তাদের পক্ষে কোনোভাবেই সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।’

তিনি আরও দাবি করেন, এ দেশে একমাত্র শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াই দেখিয়েছেন কীভাবে দুর্নীতি দমন করতে হয়।

আরও পড়ুন—

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যারা এখনই বিকাশে টাকা পাঠিয়ে ভোট কিনতে চায় এবং নির্বাচনের আগেই দুর্নীতিতে লিপ্ত হয়, তারা কীভাবে সৎ মানুষের শাসন কায়েম করবে? আল্লাহর রহমতে একমাত্র বিএনপির পক্ষেই দেশে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ, এই দেশে একমাত্র ধানের শীষ বা বিএনপিই সাধারণ মানুষের কথা চিন্তা করে।’

উক্ত জনসভায় হবিগঞ্জের চারটি নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় বিশাল জনসমাগম লক্ষ্য করা গেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর