বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মমিন ও মহিউদ্দিনকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন ও মমিনকে বহিষ্কার
বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী: বা থেকে মুন্সিগঞ্জ-১ আসনে আলহাজ মমিন আলী ও ডানে মুন্সিগঞ্জ-৩ আসনের মো. মহিউদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সিগঞ্জ-১ ও মুন্সিগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সিগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২ নং সদস্য শহিদুল ইসলাম মৃধা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর