মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

নোয়াখালীর ৬টি আসনে ৪৭ প্রার্থীর ভোটের লড়াই 

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীর ৬টি আসনে ৪৭ প্রার্থীর ভোটের লড়াই 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও প্রার্থীদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হয়।


বিজ্ঞাপন


এতে দেখা যায়, নোয়াখালীর ৬টি আসনে ২১ টি প্রতীকে মোট ৪৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছেন। 

এদের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দলগুলোর মধ্যে রয়েছেন এ. এম. মাহবুব উদ্দিন (ধানের শীষ), জহিরুল ইসলাম (হাতপাখা), মো. ছায়েফ উল্লাহ (দাঁড়িপাল্লা) এবং মো. নুরুল আমিন (লাঙল), মমিনুল ইসলাম (ডাব),মশিউর রহমান (আপেল),রেহানা বেগম(তারা)। 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এ আসনে লড়াই করছেন ৫ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছেন জয়নুল আবদিন ফারুক (ধানের শীষ), সুলতান মোহাম্মদ জাকারিয়া (শাপলা কলি),খলিলুর রহমান (হাতপাখা) এবং মো. শাহাদাত হোসেন (লাঙল), কাজী মোহাম্মদ মফিজুর রহমান (কাপ-পিরিচ)।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মোট ৭ জন প্রার্থী মাঠে আছেন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন মো. বরকত উল্লাহ বুলু (ধানের শীষ), নুর,  (হাতপাখা), মো. বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা) মো. রাজীব উদ্দৌলা চৌধুরী (মোরগ) ও শরিফ আহমেদ (ফুটবল),মোরশেদ আলম (দেয়াল গড়ি),সিরাজ মিয়া (তারা) প্রমুখ।


বিজ্ঞাপন


নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) জেলার গুরুত্বপূর্ণ এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন মো. শাহজাহান (ধানের শীষ), মো. ইসহাক খন্দকার (দাঁড়িপাল্লা), মো. ফিরোজ আলম মামুন (হাতপাখা), মো. শরিফুল ইসলাম (লাঙল), মো. ইউনুছ নবী (আপেল) ও আব্দুজ জাহের (ট্রাক),বিটুল চন্দ্র তালুকদার (কাঁচি) প্রমুখ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এই হেভিওয়েট আসনে সবচেয়ে বেশি ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন মোহাম্মদ ফখরুল ইসলাম (ধানের শীষ), আবু নাছের (হাতপাখা), খাজা তানভীর আহমেদ (লাঙল), মোহাম্মদ বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) এবং তৌহিদুল ইসলাম (আপেল)। এছাড়া ওমর আলী ( মটর সাইকেল) , মুন তাহার বেগম (কাঁচি),মুহাম্মদ ইউনুস (ফুটবল), মোহাম্মদ আনিছুল হক (হাতি), সামছুদ্দোহা (হাতি),কামাল উদ্দিন পাটোয়ারী (তারা), শওকত হোসেন (কলম) 

নোয়াখালী-৬ (হাতিয়া) দ্বীপ উপজেলা হাতিয়াতে লড়াই করছেন ১০ জন প্রার্থী। প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন, মাহবুবের রহমান শামীম (ধানের শীষ)।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তানবীর উদ্দিন রাজিব (ফুটবল) , শাপলা কলি প্রতীকে আবদুল হান্নান মাসুদ, এছাড়া রয়েছেন, মোহাম্মদ আজহার উদ্দিন (ট্রাক), এ. টি. এম. নাফী উল্যাহ (লাঙল),মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ (হাতপাখা),মোহাম্মদ ফজলুল আজিম ( হরিণ), আবদুল মোতালেব (তারা), আবুল হোসেন (ছাতা) প্রমুখ। 

জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা হল ২৮ লক্ষ ৬৭ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ৯৬ হাজার ৩৮০ জন ও নারী ভোটার রয়েছে ১৩ লক্ষ ৭১ হাজার ২৪৫ জন।     

নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং ও প্রচার চালানো যাবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখছে বলে জানান।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর