শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, আমরা আশা করি আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে। সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা। কিন্তু এবার যেহেতু সংসদ নির্বাচনের পাশাপাশি অন্য একটি নির্বাচন হচ্ছে, যা আমরা গণভোট বলছি, সেক্ষেত্রে সরকারের এটি বাস্তবায়নে বিশেষ দায়িত্ব রয়েছে- এ বিষয়ে কথা বলা, কাজ করা।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, আমরা সবাই জানি, ২০২৪ সালে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং বর্তমান সরকার সেই গণ-অভ্যুত্থানের ফসল। ফলে এ সরকারের দায়িত্ব হচ্ছে গণ-অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, তা বাস্তবায়ন করা। 

তিনি বলেন, সরকার একটি বিষয়কে বেছে নিয়েছে এবং তা হচ্ছে সংস্কার। সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, বিচার প্রক্রিয়া চলমান রয়েছে আর নির্বাচন আমাদের সামনে তাই আমরা কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম বিশ্বাস, সিভির সার্জন ডা. শাহাবউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন প্রমুখ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর