মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রি ঘরে, কনকনে বাতাসে ঠান্ডা অব্যাহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রি ঘরে, কনকনে বাতাসে ঠান্ডা অব্যাহত
সকালে সূর্যের দেখা মিলেছে পঞ্চগড়ে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এ কারণে জেলায় শীত অনুভূত হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। 

সরেজমিনে দেখা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। সকাল সকাল সূর্যের দেখা মিললেও কুয়াশার দাপটে উত্তাপ ছড়াতে পারেনি। ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে সাত সকালেই বের হন শ্রমজীবী মানুষেরা।

তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে ‍শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ-সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। গত কাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর