মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মৃদু শৈত্যপ্রবাহে নাকাল পঞ্চগড়ের মানুষ, ভোগান্তি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

মৃদু শৈত্যপ্রবাহে নাকাল পঞ্চগড়ের মানুষ, ভোগান্তি

হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে সকাল সকাল সূর্যের দেখা মিলছে।

শনিবার ( ১৭ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা  ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস একই ৮ দশমিক ৫ ডিগ্রি সেমলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়,উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। বিকেল থেকেই উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। শীতে চরম দুর্ভোগে পড়েছেন চা-পাথর, রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের।  কনকনে শীতে পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছেন। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ছিল ৯০ শতাংশ।  বাতাসের গতি ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর